এম পি বাসন্তি চাকমা অপারেশনের সকল ব্যবস্থা করেন

৬বছর ৩মাস আগে একটি সড়ক দূর্ঘটনায় পানছড়ির পূর্ণিমা চাকমার(৩৭) ডান হাতের হাড় ভেঙ্গে যায়। সে সময় দিনমজুর স্বামী সুকুমার চাকমা কোনভাবে টাকা সংগ্রহ করে স্ত্রীর অপারেশন করান এবং হাড়ে রড স্থাপন করেন।
দূর্ঘটনার দুই বছর পর আবার অপারেশন করে রড সরিয়ে ফেলার কথা থাকলেও টাকার অভাবে তা এত বছরেও আর করতে পারেনি। মাঝখানে নাকি ফের দূর্ঘটনায় একই হাত পুনঃরায় ক্ষতিগ্রস্থ হয়।
সবশেষ আমার কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে ব্যয়ভার বহন করে হাসপাতালে ভর্তি করানো থেকে অপারেশনের সকল ব্যবস্থা করে দেই।
আজ ডাঃ নয়ন ময় ত্রিপুরাসহ অভিজ্ঞ একদল চিকিৎসক তার অপারেশন সম্পন্ন করেছে। দুই ঘন্টা ধরে এই অপারেশন চলে। আমি সকল চিকিৎসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করা যায় এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

সবাই তার জন্য দোয়া আশির্বাদ করবেন।